মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা কি কি।মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা নেতৃত্বের উপাদান

ভূমিকা

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শুধু দেশের রাষ্ট্রপ্রধান নন, তিনি শাসন বিভাগের প্রকৃত কর্ণধার। তিনি একইসঙ্গে সাংবিধানিক, রাজনৈতিক, এবং নির্বাহী ক্ষমতার অধিকারী। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কখনো ইংল্যান্ডের রাজার মতো আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন, আবার কখনো প্রধানমন্ত্রীর মতো কার্যকর নেতৃত্ব দেন। অধ্যাপক সি. এফ. স্ট্রং এর মতে, “পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মার্কিন রাষ্ট্রপতির ন্যায় ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপ্রধান দেখা যায় না।


মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতাগুলো সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা যায়:

  1. শাসন বিভাগীয় ক্ষমতা
  2. আইন বিভাগীয় ক্ষমতা
  3. বিচার বিভাগীয় ক্ষমতা

. শাসন বিভাগীয় ক্ষমতা

মার্কিন সংবিধানের () ধারা অনুসারে শাসন সংক্রান্ত সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। এই ক্ষমতার মধ্যে রয়েছে:

() আইন প্রণয়ন বাস্তবায়ন ক্ষমতা:

রাষ্ট্রপতির দায়িত্ব হলো প্রশাসনিক কাঠামোর বিন্যাস করা, শাসন বিভাগীয় নীতি নির্ধারণ তা কার্যকর করা। তিনি আন্তর্জাতিক চুক্তি, কংগ্রেস প্রণীত আইন এবং প্রশাসনিক আদেশ জারি করেন।

() নিয়োগ ক্ষমতা:

রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিচার বিভাগীয় পদে নিয়োগ দিয়ে থাকেন। সিনেটের অনুমোদন সাপেক্ষে তিনি বিচারক, কূটনৈতিক দূত, কেবিনেট সদস্য এবং বাণিজ্যিক প্রতিনিধি নিয়োগ করেন। তবে নিম্নপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে সিনেটের অনুমতি প্রয়োজন হয় না।

() সামরিক ক্ষমতা:

রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তিনি সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধান হিসেবে যুদ্ধকালীন কৌশল নির্ধারণে এবং অফিসারদের নিয়োগ বা অপসারণে ক্ষমতাসম্পন্ন।

() যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা:

যুদ্ধের সময় রাষ্ট্রপতির গুরুত্ব ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়। তিনি সৈন্য সংখ্যা বৃদ্ধি, কৌশল নির্ধারণ এবং অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণে একক ক্ষমতার অধিকারী।

() বৈদেশিক সম্পর্ক কূটনৈতিক ক্ষমতা:

রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করেন। তিনি রাষ্ট্রদূত নিয়োগ এবং বৈদেশিক চুক্তি সম্পাদন করেন। অন্য দেশের রাষ্ট্রদূতদের স্বীকৃতি দিতেও তিনি ক্ষমতাসম্পন্ন।


. আইন বিভাগীয় ক্ষমতা

রাষ্ট্রপতি আইন প্রণয়ন এবং তা কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

() অধিবেশন আহ্বান ভাঙার ক্ষমতা:

ইংল্যান্ডের রানির মতো রাষ্ট্রপতি কংগ্রেসের অধিবেশন আহ্বান করতে পারেন। প্রয়োজনে বিশেষ অধিবেশন ডেকে আইনসভা কার্যক্রম পরিচালনা করেন।

() ভেটো ক্ষমতা:

রাষ্ট্রপতি কংগ্রেস প্রণীত যেকোনো বিল অনুমোদনে অস্বীকৃতি জানিয়ে ভেটো দিতে পারেন। তিনি যদি কোনো বিল আটকে রাখেন এবং কংগ্রেস অধিবেশন শেষ হয়ে যায়, সেটি বাতিল হয়ে যায় (পকেট ভেটো)

() অর্থসংক্রান্ত ক্ষমতা:

রাষ্ট্রপতি বার্ষিক বাজেট পরিকল্পনা কংগ্রেসে পেশ করেন। বাজেট কার্যকর পরিপূরক ব্যয় বরাদ্দের দাবি কংগ্রেসে উপস্থাপন করেন।


. বিচার বিভাগীয় ক্ষমতা

রাষ্ট্রপতি বিচার বিভাগেও প্রভাবশালী ভূমিকা পালন করেন।

() বিচারক নিয়োগ:

রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ দেন। তবে তাদের অপসারণ করতে পারেন না।

() ক্ষমা প্রদর্শনের ক্ষমতা:

রাষ্ট্রপতি ফেডারেল অপরাধে দোষী ব্যক্তিদের সাজা মওকুফ করতে, দণ্ড হ্রাস করতে বা সম্পূর্ণ ক্ষমা করতে পারেন।


অতিরিক্ত ভূমিকা

() দলীয় নেতা:

রাষ্ট্রপতি তার দলের নেতা হিসেবে দলীয় নীতিনির্ধারণে নেতৃত্ব দেন। কংগ্রেসে তার দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে রাষ্ট্রপতির ক্ষমতা আরও বৃদ্ধি পায়।

() বিশ্ব নেতা:

আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতিতে মার্কিন রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার নীতি সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে প্রভাব ফেলে।


উপসংহার

মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপ্তি এবং গুরুত্ব তুলনাহীন। তিনি একদিকে জাতির নেতা, অন্যদিকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ক্লিনটন রসিটারের মতে, ব্রিটেনের রানির মতো রাষ্ট্রপতি মার্কিন জনগণের একক প্রতিরূপ এবং জাতির নৈতিক কণ্ঠস্বর। মার্কিন রাষ্ট্রপতি শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতার অধিকারী নন, তিনি পুরো জাতির ঐক্যের প্রতীক।

Post a Comment